ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

৬ দফা দাবি কার্যকর না হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা

ads

সেশনজট নিরসন, বিশেষ পরীক্ষার রুটিন প্রকাশ, ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রিতা দূরীকরণসহ ৬ দফা দাবি কার্যকর না হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মিনিটে ঢাকা কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধনে অংশ নেয় শিক্ষার্থীরা।  পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মানববন্ধনে অংশ নিতে সকাল ১০টায় জাতীয় জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয় শিক্ষার্থীরা। পরে পুলিশি বাঁধায় শিক্ষার্থীরা সেখান থেকে ফিরে এসে ঢাকা কলেজের সামনে মানববন্ধন করে। 


শিক্ষার্থীদের ছয় দফা দাবি সমূহ হলো-

প্রথমত,  ২০১৭-১৮ ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ২.০০ / ২.২৫ / ২.৫০ পয়েন্টে পরবর্তী বর্ষে প্রমোটেড নিয়ম বাতিল করতে হবে এবং সর্বনিম্ন  ৩ বিষয় পর্যন্ত অকৃতকার্য দের প্রমোটেড দিতে হবে। দ্বিতীয়ত, অনার্স ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ২য় বর্ষের ইম্প্রুভ পরীক্ষা আগামী এক মাসের মধ্যে নিতে হবে এবং ৩য় বর্ষের চূড়ান্ত পরীক্ষা অতিদ্রুত নিয়ে ফলাফল প্রকাশ করতে হবে।


তৃতীয়ত, ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থীদের অতিদ্রুত পরীক্ষা  নিয়ে ফলাফল প্রকাশ করতে হবে।


চতুর্থত, সকল বর্ষের ফলাফল সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে প্রকাশ করতে হবে। একটি সেশনে একের অধিক বর্ষের শিক্ষার্থী রাখা যাবে না।


পঞ্চমত, ডিগ্রি ২০১২-১৩ শিক্ষাবর্ষের চলমান বিশেষ পরীক্ষা অতিদ্রুত  নিয়ে ১ মাসের মধ্যে ফলাফল প্রকাশিত করতে হবে।


ষষ্ঠত, সকল ইম্প্রুভ পরীক্ষা অতিদ্রুত নিতে হবে এবং ডিগ্রি  অনার্স, মাস্টার্স-সহ সকল বর্ষের ফলাফল গণহারে অকৃতকার্য হওয়ার কারণসহ খাতা পুনর্মূল্যায়ন করতে হবে।


মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা জানায়, সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির পর থেকেই নানা বৈষম্যের স্বীকার হচ্ছে। পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশের কথা থাকলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আট থেকে দশ মাস সময় নিচ্ছে।’


বিশ্ববিদ্যালয়ের অবহেলার কারণে চাকরির বাজার থেকেও সাত কলেজের শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে বলেও অভিযোগ করেন তারা ৷ 


মানববন্ধনে ‘শেখ হাসিনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘সাত কলেজের দাবি, মেনে নাও ঢাবি’ ইত্যাদি স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। সাত কলেজর শিক্ষার্থীরা অধিভুক্তির পর থেকেই নানা অভিযোগে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছে।  


উল্লেখ্য, শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি রাজধানীর ঢাকা কলেজ, ইডেন কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ- এই সাত শিক্ষা প্রতিষ্ঠানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধিভুক্ত করা হয়। এসব শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় দুই লক্ষাধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছেন। 

ads
ads
ads

Our Facebook Page